শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জের পল্লীতে টমেটো ও বেগুন গাছ নিধন করেছে দুর্বৃত্তরা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের বিষ্ণুপুরের শ্রীরামপুর বিলের মৎস্য ঘেরের ভেঁড়িতে চাষ করা টমেটো ও বেগুন গাছ নিধন করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি রবিবার গভীর রাতে ঘটেছে। সরেজমিন সুত্রে জানাগেছে, বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আবুল কাশেম গাজীর পুত্র জাহাঙ্গীর হোসেন গাজির ১২ বিঘা মৎস্য ঘেরের মধ্য দুই বিঘা জমিতে টমেটো ও বেগুন চাষ করেন। কিন্তু দুর্বৃত্তরা ক্ষতি সাধন করেছে। কৃষকের ক্ষেতে টমেটো ও বেগুন গাছ কেটে নিধন করেছে কে বা কারা। কৃষক জাহাঙ্গীর গাজী সকালে টমেটো ও বেগুন তুলতে গিয়ে দেখতে পায় গাছগুলো কেবা কারা উপড়ে ও কেটে ফেলে দিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক জাহাঙ্গীর গাজী, বলেন, আমার জমিতে ওপর্যন্ত প্রায় আনুমানিক ৩০, হাজার টাকার পরিমাণ খরচ হয়েছে। আমরা বিভিন্ন এনজিও থেকে টাকা লোন নিয়ে মৎস্য চাষের পাশাপাশি বিভিন্ন সবজি চাষ করে থাকি, কিন্তু আমাদের এই ক্ষতি আমরা এখন কী করবো দিশেহারা হয়ে পড়েছি। এই ঘটনার সরজমিন পরিদর্শন করেন বিষ্ণুপুর ইউপির সদস্য সিরাজুল ইসলাম, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডব্লিউ কাজী, ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম হাফিজুর রহমান শিমুল, ঘটনা স্থল পরিদর্শন করেন। তারা বলেন, এটা অত্যন্ত দুঃখজনক, ক্ষতি সাধন মেনে নেয়া যায় না। দুর্বৃত্তদের কে তীব্র নিন্দা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com