শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জের পোর্ট বসন্তপুর সেতু’র স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

মথুরেশপুর কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জের কাঁকশিয়ালী নদীর উপর পোর্ট বসন্তপুর-কামদেবপুর সেতু’র স্থান পরিদর্শন করেন প্রকল্প পরিচালক মোঃ এবাদত আলী। গতকাল সকাল সাড়ে ১০টায় প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শন করেন। একই সাথে সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা এলজিইডি’র সহকারী প্রকৌশলী ইয়াকুব আলী, উপজেলা এলজিইডি’র সার্ভেয়ার শেখ আবুল বাশার, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম প্রমুখ। পরিদর্শন শেষে প্রকল্প পরিচালক সাংবাদিকদের বলেন, প্রস্তাবিত সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করার পরিদর্শন করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, কাঁকশিয়ালী নদীতে পোর্ট বসন্তপুর-কামদেবপুর সেতু নির্মাণ কালিগঞ্জ বাসীর দীর্ঘ দিনের দাবী। সেতুটি নির্মিত হলে উপজেলার বসন্তপুর খাদ্য গুদাম থেকে স্বল্প সময়ে অল্প খরচে সহজে ৮টি ইউনিয়নে খাদ্যশস্য পরিবহন করা যাবে। প্রতিদিন সীমান্তবর্তী এলাকার মানুষেরা সহজে জেলামুখী যাতায়াত করতে পারবে। এছাড়াও এই এলাকায় প্রস্তাবিত নৌবন্দর পুনরায় চালু হলে অর্থনৈতিক ভাবে কৃষি, শিল্প ও পর্যটন খাতের বিকাশেও সেতুটির অপরিসীম গুরুত্ব রয়েছে। অচিরেই আমরা প্রকল্পটির বাস্তবায়ন দেখতে পাবো বলে আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com