বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জের বিষ্ণুপুর মিষ্টি আলু ফলের বাম্পার ফলন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৬ মে, ২০২৪

বিষ্ণুপুর কালিগঞ্জ প্রতিনিধি ॥ কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধকাটি গ্রামের কৃষক আবুবকরের মৌসুমে পতিত জমিতে মিষ্টি আলুর বাম্পার ফলন হয়েছে। গতকাল সরেজমিনে গিয়ে দেখা গেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে চলতি বছরে বন্ধকাটি এলাকার পতিত ৭৫ হেক্টর মাঠ জমিতে মিষ্টি আলু চাষ করা হয়, এদিকে প্রতি হেক্টর জমিতে ৪২ টন ফলন পাওয়া যায়। বিষ্ণুপুরে উপ সহকারী কৃষি অফিসার জিএম মাহফুজুর রহমান বলেন বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে মিষ্টি আলুর চাষাবাদ হচ্ছে তরুণ উদ্যোক্তারা এ ফলন চাষে আগ্রহী কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ পরিদর্শনের পাশাপাশি নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি, তিনি আরো বলেন সামান্য পরিমাণে সার ও কীটনাশক ব্যবহার করে কম খরচে বেশি ফলন আসে তাই তরুণ উদ্যোক্তারা দিন দিন এই মিষ্টি আলু চাষাবাদে ঝুঁকে পড়ছেন এতে দেশের বেকার সমস্যা দূরীকরণের পাশাপাশি দেশের কৃষি বিভাগ এগিয়ে যাচ্ছে। এসময় উপস্থিত ছিলেন ডাঃ মাহমুদ মঈনুল ইসলাম, লিড ফার্মার আশেক ইকবাল, মাম্পি রানী বালা, আাখেরুজ্জামান, আলমগীর হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com