শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জের অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ভদ্রখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলিম বক্সের বীর নিবাস ভবনের লে-আউট নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপ-সহকারি প্রকৌশলী আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা খান আহছান উল­াহ, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ঠিকাদার কামরুল জামান প্রমূখ। আবাসন প্রকল্পের আওতায়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায়, উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের তত্ত্বাবধানে প্রথম ধাপে ১২জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস নির্মাণ শুরু করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com