রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে আগুনে পুড়ে ১ বৃদ্ধার করুন মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

মোঃ শাহাদাৎ হোসেন, কালিগঞ্জ থেকে ঃ কালিগঞ্জের আগুনে পুড়ে বসন্ত রাণী সরকার (৮০) নামে ১ বৃদ্ধার করুন মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শেওড়াতলা এলাকার মৃত ঈশ্বর রাখালের স্ত্রী। স্থানীয়রা জানান, শেওড়াতলা এলাকায় ওই বৃদ্ধার দূর সম্পর্কের এক ভাতিজার মুদি দোকান ছিল। প্রতিদিন দুপুরের পর থেকে বৃদ্ধা বসন্ত রাণী ওই দোকানেই সময় কাটাতেন। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে অসাবধানতাবশত কেরোসিন চালিত ল্যাম্প থেকে হঠাৎ দোকানে আগুন লাগে। আগুনে বসন্ত রাণীর শরীরের ৭০ শতাংশ পুড়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে পথিমধ্যে গতকাল ভোর রাতে তার মৃত্যু হয়। থানার উপ-পরিদর্শক শেখ মনির হোসেন জানান, নিহতের সুরোতহাল মৃতদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com