শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে ইফতার সামগ্রী বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১ মার্চ, ২০২৫

কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার উদ্যোগে দরিদ্র ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১ মার্চ) বিকেলে সংস্থার কার্যালয়ে ধলবাড়িয়া, মথুরেশপুর, মৌতলা, রতনপুর, নলতা ও ভাড়াশিমলা ইউনিয়নের বাছাইকৃত ১১ জন সুবিধাভোগীদের মাঝে ইফতার সামগ্রী প্রদান করা হয়। প্রতিটি প্যাকেজে ছিল ১০ কেজি চাল, ২ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি খেজুর, ১ কেজি মুড়ি, ২ কেজি পেঁয়াজ ও ২ কেজি ছোলা। প্রত্যেকের জন্য প্যাকেজের বাজারমূল্য ছিল ১,৭৬৭ টাকা। এছাড়াও, প্রতিজনকে ৬০০ টাকা করে পরিবহন ও বিকাশ খরচ দেওয়া হয়। অনুষ্ঠানে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফরহাদ রেজা সহ সংস্থার জেনারেল কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com