বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করলেন …………সংসদ সদস্য আতাউল হক দোলন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৪ জুন, ২০২৪

কালিগঞ্জ প্রতিনিধি ॥ জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর একমাত্র চিন্তা ভাবনা দেশটাকে কি ভাবে উন্নত রাষ্ট্রে পরিণত করা যায়। অসহায়, গরীব, ও বিভিন্ন রোগে আক্রান্ত ব্যাক্তিদের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এবং আগামিতেও দেওয়া হবে। গতকাল দুপুরে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে গরীব, অসহায় ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি‘র বক্তব্যে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম, আতাউল হক দোলন। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপংঙ্কর দাশ দীপু‘র সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, শ্যামনগর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস (বাবু লাল), শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ নুরুজ্জামান টুটুল, দৃষ্টিপাত পত্রিকার বিশেষ প্রতিনিধি এসএম, জাকির চেক বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে গরিব অসহায় ও অগ্নিকাণ্ড ক্ষতিগস্ত ৮টি পরিবারকে ৫৪ হাজার টাকার আর্থিক সহায়তা চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com