সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় আটক ২

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে যৌতুকের টাকা না দেওয়ায় গৃহবধু সুমিতা সরদার (২৫) হত্যার পর আত্মহত্যা বলে প্রচার দেওয়ার ঘটনায় ঘাতক স্বামী ও শ্বশুরকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি বৃহস্পতিবার ভোরে কুশুলিয়া মলি­কপাড়া গ্রামে ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার পূর্বক স্বামী মিঠুন মন্ডল (৩০) ও শ্বশুর নির্মল মন্ডল (৫৫) কে আটক করে। গৃহবধুর লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে গতকাল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। নিহত গৃহবধুর পিতা বিশ্বজিৎ সরদার জানান, উপজেলার কুশুলিয়া গ্রামের নির্মল মন্ডলের ছেলে মিঠুন মন্ডলের সাথে সুমিতার ৪/৫ বছর পূর্বে বিয়ে হয়। তাদের ঘরে ৪ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের সময় ৬ ভরি স্বর্ণ আসবাবপত্র সহ প্রায় ১০ লাখ টাকা দেওয়া হয়েছে জামাই মিঠুনকে। তারপরও যৌতুকের জন্য প্রতিনিয়ত মেয়ের উপর শারীরিক ও মানষিক নির্যাতন করতেন। বৃহস্পতিবার ভোরে মেয়েকে নির্যাতন চালিয়ে শ্বাসরোধ করে হত্যার পর বাড়ির সামনে ছবেদা গাছে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা নাটক সাজায় ছেলের পরিবার। উপ-পরিদর্শক নকিব পান্নু আহমেদ সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে গেলে স্বামী ও শ্বশুরের কথাবার্তা অসংলগ্ন হওয়ায় তাদেরকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com