বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে চিংড়িতে অপদ্রব্য পুশের দায়ে ২ হাজার কেজি চিংড়ি বিনষ্ট ১২জনের জেল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

মনিরুজ্জামান, চাম্পাফুল (কালিগঞ্জ) থেকে: কালিগঞ্জে চিংড়িতে অপদ্রব্য পুশের দায়ে ২ হাজার কেজি চিংড়ি বিনষ্ট ও ১২জনকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আজাহার আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ দিন থেকে ৩ মাস পর্যন্ত এ সাজা প্রদান করে। সাজাপ্রাপ্তরা হলেন, মাসুম বিল­াহ, মহিন হোসেন, মিজানুর রহমান, সুরুজ আলী, মন্টু সরকার, বাবু হোসেন, রফিক গাজীসহ ১২ জনকে এ সাজা প্রদান করা হয়। এর আগে সাতক্ষীরার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর উপজেলার উজিরপুর বাজারে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার কেজি পুশকৃত চিংড়ি মাছ জব্দ করে। অভিযানে নেতৃত্ব দেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার আশরাফুল আলম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান। র‌্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার মেজর জেএম গালিব ও চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন উপস্থিত ছিলেন। কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আজাহার আলী জানান, চিংড়িতে জেলি পুশের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ১২জন চিংড়ি ব্যবসায়ীকে ১৫ দিন থেকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। তারা প্রতিদিন চিংড়িতে জেলি পুশ করে তা দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করতেন। জব্দকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com