শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

কালিগঞ্জ প্রতিনিধি \ “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদ্যাপনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরবতীর্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে তারই সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজসেবা কর্মকর্তা সহিদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম, আকরাম হোসেন, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, শেখ আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠন সুশীলনের পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, ছাত্র—সমন্বয়ক রাকিবুজ্জামান রাকিব, আমির হামজা, মারুফ হোসেন, জুলাই কন্যা ছাত্রী—সমন্বয়ক সুকানু শান্তনা প্রমুখ। আলোচনা সভা শেষে ৩৫জন ব্যাক্তিকে সহযোগিতা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com