শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে জাফরপুরে সুপেয় পানি’র প্রকল্প উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

কালিগঞ্জ ব্যুরো \ কালিগঞ্জের তারালী ইউনিয়নের জাফরপুরে সুপেয় পানির প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার তারালী ইউনিয়নে জাফরপুর সিদ্দিকি দাখিল মাদ্রাসার হল রুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর উপজেলা আমীর মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিশিষ্ট দানবীর হাফেজ মাওলানা মোহাম্মদ সোলাইমান। উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী এর জেলা সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান। আলহাজ্ব হায়া তুইল্লা এর আর্থিক সহযোগিতায় ও বাংলাদেশ জামায়াতে ইসলামী এর জেলা সেক্রেটারি মাওঃ আজিজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় প্রায় ২২ লক্ষ টাকা ব্যয়ে এলাকার জনসাধারণের জন্য সুপেয় পানির প্লান উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com