শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

কালিগঞ্জ প্রতিনিধি \ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে কালিগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল সোয়া ৭টায় অনুষ্ঠিত জামাতে সরকারি ও বেসরকারি কর্মকর্তা—কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ অংশগ্রহন করে। ঈদের জামাতে ইমামতি করেন মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আকরাম হোসাইন। জামাত শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও সারা বিশে^র মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া উপজেলা সদরের থানা জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এসময় ইমামতি করেন খতিব মাওঃ আশারাফুল ইসলাম আজিজি। সকাল ৭টায় বাজারগ্রাম রহিমপুর ঈদগাহে ঈদের নামাজ পড়ান পীরে কামেল আলহাজ¦ হযরত মাওঃ অজিহুর রহমান। মহৎপুর সরকারী কবরস্থান সংলগ্ম ঈদগায় ঈদের নামাজ পড়ান হাফেজ গোলাম মোস্তফা, সকাল সাড়ে ৮টায় সাব—রেজিষ্ট অফিস জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় ওয়াপদা ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদের নামাজের ইমামতি করেন মাওঃ জিয়াউর রহমান, সকাল ৮টায় বসন্তপুর ঈদগাহে, সাড়ে ৭টায় শীতলপুর ঈদগাহ মাঠসহ উপজেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতে ব্যাপক সংখ্যক মুসল্লিরা উপস্থিত ছিলেন। ঈদের জামাত শেষে মুসল্লিদের মধ্যে কুশল বিনিময় ও পরস্পরের সঙ্গে কোলাকুলি করতে দেখা গেছে। বিশেষ করে পুরনো বন্ধু বা আত্মীয়দের মধ্যে দেখা হওয়ার পর ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে ওঠে। ঈদুল ফিতরের আনন্দ ও ধর্মীয় স¤প্রীতিতে কালিগঞ্জের মানুষ একত্রিত হয়ে এ উৎসব পালন করেছে, যা এ অঞ্চলের সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com