শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে নির্যাতনের শিকার গৃহবধুকে দেখতে গেলেন বিএনপি নেতা ডাঃ শহীদুল আলম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৪ মার্চ, ২০২৫

কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের লক্ষ্মীনাথপুর গ্রামে দুই সন্তানের জননী গৃহবধূ পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। অভিযুক্ত ব্যক্তি উভাকুর গ্রামের মৃত ভবনাথ মণ্ডলের ছেলে গৌরপদ মণ্ডল। গৃহবধূকে নির্যাতন করতে গেলে বাঁধা দেওয়ায় তার মাথায় কোদালের কোপ দিয়ে গুরুতর জখম করা হয়। বর্তমানে আহত গৃহবধূ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। খবর পেয়ে রবিবার দুপুরে হাসপাতালে দেখতে আসেন বিএনপি‘র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মোঃ শহীদুল আলম। তিনি নির্যাতিতার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত খেঁাজ খবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপি‘র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাপ্পি, সাবেক দপ্তর সম্পাদক শেখ খায়রুল আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন সোহেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম আহমেদ প্রমুখ। প্রসঙ্গতঃ নির্যাতিতার স্বামী ইটভাটায় কাজ করায় সুযোগে লম্পট গৌরপদ মণ্ডল গৃহবধূর উপর অমানবিক নির্যাতন চালায়। ঘটনার পর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপরতা চালাচ্ছে। নির্যাতিতার পরিবারের সদস্যরা ন্যায়বিচারের দাবি জানিয়েছেন এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com