বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে পর্ণোগ্রাফি মামলায় আটক-১

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ কালিগঞ্জে পর্ণোগ্রাফি মামলায় মিয়ারাজ হোসেন (২৭) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক মিয়ারাজ হোসেন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর এলাকার ইয়াকুব আলীর ছেলে। থানা সূত্রে জানা গেছে, দক্ষিণ শ্রীপুরের এক ব্যক্তি ও তার স্ত্রী শারীরিক সম্পর্কে লিপ্ত থাকা অবস্থায় মিয়ারাজ হোসেন গোপনে তাদের বাড়ির জানালা দিয়ে অন্তরঙ্গ মূহূর্তের দৃশ্য মোবাইল ভিডিও ধারণ করে। পরবর্তীতে গত ৩ এপ্রিল মিয়ারাজ হোসেন ঐ গৃহবধূকে ওই ভিডিও দেখায়। এ সময় গৃহবধূ ভিডিওটি ডিলিট করে দেওয়ার জন্য বললে মিয়ারাজ তার সাথে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয় ও ৫০ হাজার টাকা দাবি করে। রাজি না হলে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেয় মিয়ারাজ। পরে গৃহবধূ তার স্বামীকে বিষয়টি জানালে তিনিও ভিডিও ডিলিট করে দিতে বললে মিয়ারাজ ৫০ হাজার টাকা দাবি করে। এ ঘটনায় ৬ এপ্রিল কালিগঞ্জ থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ব্যক্তি। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে আসামি মিয়ারাজকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com