রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে প্রয়াত সৈয়দ কামাল বখ্ত সাকির স্মরণে ইফতার মাহফিল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩০ মার্চ, ২০২৪

কালিগঞ্জ ব্যুরো: সাতক্ষীরার জেলা আ’লীগের সাবেক সভাপতি সাবেক সংসদ বীরমুক্তিযোদ্ধা প্রয়াত সৈয়দ কামাল বখ্ত সাকির (২৫ তম) মৃত্যু বার্ষিকী উপলক্ষে সৈয়দ কামাল বখ্ত স্মৃতি সংসদ কালিগঞ্জ শাখার উদ্যোগে আসর বাদ স্মৃতিচারণ আলোচনা সভা এবং সন্ধ্যায় সৈয়দ কামাল বখ্ত স্মৃতি সংসদের সভাপতি বে -নজীর তোহফা ও সাধারণ সম্পাদক বে- নজীর রীশতার সার্বিক ব্যবস্থাপনায় জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা এ,কে ফজলুল হকের সভাপতিত্বে এড. শেখ মোজাহার হোসেন কান্টু এবং মোঃ মহব্বত আলী সার্বিক সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা-(৪) আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। তিনি জেলা আ’লীগের সাবেক সভাপতি সৈয়দ কামাল বখ্ত সাকি সহ সকল প্রয়াত নেতাকর্মী রুহের মাগফিরাত কামনা পূর্বক গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাদাত হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মো: সাঈদ মেহেদী, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান, জেলা পরিষদের সদস্য ফিরোজ কবির কাজল, এড. হাবিব ফেরদৌস শিমুল, কুশুলিয়া আ’লীগের আহবায়ক আতিয়ার রহমান, শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য শেখ ফাহিম, আ’লীগ নেতা নাজমুল সাহাদাত, ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল, ইউপি সদস্য খায়রুল আলম,, রফিকুল বারী রফু সহকারী অধ্যাপক কে এম মোশারফ হোসেন, প্রভাষক বাবুলাল মন্ডল, উপজেলা যুবলীগ নেতা খলিলুর রহমান বাবু সহ আ’লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা আকরাম হোসাইন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com