শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে বডশিমলা কারবালার মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

কালিদাস ব্যুরো \ কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। ৩১ ডিসেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১ ঘটিকায় বিদ্যালয়ের শেখ জহরুল হক মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অনুজা মন্ডল।তিনি বলেন,” শিক্ষার্থীদের মেধার পাশাপাশি তাদেরকে মানবতা ও নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত হতে হবে। একজন মা ই হলো আদর্শবান শিক্ষক। সুতরাং মায়ের শিক্ষা সত্যবাদীতা এবং আদর্শবান হতে হবে। তাহলে দেশ একজন আদর্শবান ও নৈতিকতা মূল্যবোধের নাগরিক পাবে”। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম আকরাম হোসেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ভাড়াশিমলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুর রহমান খান, ভাড়াশিমলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ আব্দুল কাদের, কালিগঞ্জ উপজেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা মোঃ আবু হাসান, ভাড়াশিমলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল ফারাহ সিদ্দিকী, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, সাতক্ষীরা জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা আশিকুর রহমান দীপু, বিশিষ্ট সমাজ সেবক মোঃ একরামুল হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ওবায়দুর রহমান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লফনাজ পারভিন ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রবীন চন্দ্র লস্কার প্রমূখ। অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com