বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

কালিগঞ্জ প্রতিনিধি\ দেশ ব্যাপি বিএনপি ও জামায়াতের, নৈরাজ্য ও পুলিশের উপর হামলার প্রতিবাদে কালিগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের আয়োজনে গতকাল বিকেলে দলীয় একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খানবাহাদুর আহছাউল­াহ সেতু সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালের পাদদেশে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি শেখ নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নান্টা। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ‘লীগের সদস্য ও উপজেলা আ‘লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, জেলা যুবলীগের সদস্য ও শ্যামনগর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা আ‘লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদৌস শিমুল, বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম, নলতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম তুফান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com