শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে বিশ্ব যক্ষা দিবস পালন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

কালিগঞ্জ প্রতিনিধিঃ “বিনিয়োগ করি যক্ষা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে” এই প্রতিাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে বিশ্ব যক্ষা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ গোলাম মোস্তফা, মেডিকেল অফিসার ডাঃ হাসান জাফরী, ব্র‌্যাক কালিগঞ্জ অফিসের কর্মসূচি সংগঠক শরিফুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, দুই সপ্তাহের বেশী সময় কাশি থাকা, রাতে জ্বর ও ওজন কমে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিলে সাথে সাথে পরীক্ষা করাতে হবে। বিনামূল্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা ও ঔষধ দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় করেন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সোবহান। এর পূর্বে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com