শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে ব্র্যাকের ফিন্যান্সিয়াল লিংকেজ কর্মশালা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৫ মার্চ, ২০২৫

কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় “আনলকিং ফাইন্যান্সিয়াল সল্যুশন্স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের উদ্যোগে ফিন্যান্সিয়াল লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (৫ মার্চ) বুধবার দুপুর ২টায় উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সাদপুর ব্র্যাক অফিস কার্যালয়ে ফিন্যান্সিয়াল লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত। ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (দাবি) দাউদ হোসেন—এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকতার্ এসএম, আকরাম হোসেন। উদ্যোক্তাদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, উদ্যোক্তা হিসেবে সফল হতে হলে সততা, নিষ্ঠা, পরিশ্রম, সৃজনশীলতা এবং একাগ্রতা অপরিহার্য। দেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্র্যাকের জেলা ব্যবস্থাপক মাজহারুল হকের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্র্যাকের মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের এরিয়া ম্যানেজার (প্রগতি) মোঃ শাহাদাৎ হোসেন, প্রোগ্রাম অর্গানাইজার রুহুল আমিন প্রমুখ। এছাড়াও উপজেলার ১০টি এনজিও‘র শাখা ব্যবস্থাপকগন, প্রমিজ ক্লাইন্টগণ, ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কমীর্ ও সাংবাদিকবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন। কর্মশালার মূল লক্ষ্য ছিল ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থাগুলোর সাথে তরুণ উদ্যোক্তাদের সংযোগ স্থাপন করা। সমাপনী পর্বে সফল উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণ করা হয়। এ উদ্যোগে তরুণ উদ্যোক্তাদের জন্য অর্থায়নের নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com