বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জে ২ মাদক ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল সকাল সাড়ে ১০টার উপজেলার উজয়মারী এলাকায় বিজ্ঞ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার মথুরেশপুর ইউনিয়নের উজায়মারী গ্রামের শাহাজান কারিগরের ছেলে মিন্টু কারিকর (২৩) ও একই এলাকার শাহিনুর ইসলামের ছেলে সুমন হাসান (১৯)। সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উজয়মারী এলাকায় অভিযান চালিয়ে ৩’শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মিন্টু কারিকরকে আটক করা হয়। অপরদিকে সকাল ১০টার দিকে একই এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮০ গ্রাম গাঁজাসহ সুমন হাসানকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম সাক্ষ্য প্রমাণ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিন্টু কারিকরকে ২ বছর ও সুমন হাসানকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এবং আসামিদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com