শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন শেখ নাজমুল হোসেন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৫ মার্চ, ২০২৫

কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী নাসরুল উলুম সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ব্যবসায়ী শেখ নাজমুল হোসেন। গত ১৩ মার্চ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর আবদুছ সাত্তার মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়। মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুর রব এ তথ্য নিশ্চিত করেছেন। আগামি ৬ মাসের জন্য গঠিত এই এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সদস্য সচিব ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুর রব, অভিভাবক প্রতিনিধি শেখ হযরত আলী, শিক্ষক প্রতিনিধি শেখ হোসেন আলী। নতুন এডহক কমিটি মাদ্রাসার প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com