বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

কালিগঞ্জ প্রতিনিধি\ “সৎ, যোগ্য, মেধাবী ও নৈতিকতায় উজ্জীবিত মানুষ গড়তে হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিকল্প নাই” এই গুরুত্বপূর্ণ বার্তাকে সামনে রেখে কালিগঞ্জে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১০টায় উপজেলা সদরের এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির সদস্য আজিজুর রহমান আজুর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সিরাজুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধা রানী বিশ্বাস, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গঙ্গারানী, প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক এম, হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, সহকারী শিক্ষক হাসিব মেহেদী, সুজন দত্ত, অভিভাবকদের পক্ষে সুমনা ঘোষ, স্বরবানু বেগম, হাবিবা খাতুন প্রমুখ। বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত আসা, তাদের লেখাপড়ার উন্নয়নসহ সার্বিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। মা ও অভিভাবক সমাবেশে প্রায় শতাধিক মা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com