শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে যুব নেতৃত্বে স্থানীয় পর্যায়ের যুব সম্মেলন অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ মার্চ, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরার কালিগঞ্জে যুব নেতৃত্বে ৯ মার্চ শনিবার বেলা ১১টায় বিল্ডিং এজেন্সি অফ ইয়ুথ ইন ক্লাইমেট একশন প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ের যুব সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্রিটিশ কাউন্সিল ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এবং বিন্দু নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে সন্মেলনে স্থানীয় জলবাযু যুব প্লাটফর্মের শুভ উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক বাংলা একাডেমির আজীবন সদস্য গাজী আজিজুর রহমান। বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রোগ্রাম অফিসার (মিডিয়া এন্ড কমিউনিকেশন) শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় প্রজেক্ট বিষয়ক সার্বিক আলোচনা করেন প্রকল্পের ইয়ুথ মোবিলাইজার দেবব্রত কুমার গাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক এসএম হারুন উর রশীদ, সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবি জাফরুল্লাহ ইব্রাহিম, সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লা আল হাসান প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেসরকারি সংগঠন মিডা’র নির্বাহী পরিচালক দুলাল চন্দ্র দাস, সুন্দরবন ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন, মৃত্তিকা যুব সংগঠন’র নির্বাহী পরিচালক আব্দুস সালাম, জনকল্যান সংস্থার প্রধান সমন্বয়ক মারুফ হাসান, শরুব ইয়ুথ টিম লিডার জান্নাতুল নাইম, বনজীবি ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক শামীম হোসেন, সিডিও ইয়ুথ টিমের যুব লিডার রুবিনা পারভীন সহ যুব নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com