বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে রাত ৮টার পর দোকান-মার্কেট বন্ধ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২০ জুন, ২০২২

মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সারাদেশে রাত ৮টার পর দোকান-মার্কেট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ সোমবার থেকে এটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম জানান, সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধির কারণে বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে প্রতিদিন রাত ৮টার পর সারাদেশে দোকান, শপিংমল, মার্কেট, বিপনী বিতান, কাঁচা-বাজার বন্ধের জন্য নির্দেশনা দিয়েছেন। কালিগঞ্জে এ নির্দেশনার বাস্তবায়নের লক্ষ্যে চিঠি পেয়েছি। আজ সোমবার থেকে এ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। তাই সকলকে এ নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com