শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে শীতলা পূজা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৯ এপ্রিল, ২০২২

কালিগঞ্জ প্রতিনিধি ঃ উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পূর্বনারায়ণ গ্রামে প্রায় দুইশত বছরের পুরানো ঐতিহ্যবাহী শীতলাতলা পূজা মন্দিরে শ্রীশ্রী শীতলা পূজা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত শ্রীশ্রী শীতলা পূজা উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে গ্রাম বাংলার ঐতিহ্য বিশাল মেলায় মনোহর, প্রসাধনী ও খাবারের দোকানে ছিল উপচে পড়া ভিড়। শীতলাতলা পূজা মন্দির কমিটির সভাপতি কৃত্তিবাস ঘোষ ও সাধারণ সম্পাদক পুলক চন্দ্র হালদারের সার্বিক ব্যবস্থাপনায় হাজার হাজার ভক্তবৃন্দ পূজা উপস্থিতিতে মিলন মেলায় পরিণত করে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, ইউপি সদস্য বরুণ কুমার ঘোষ, নিজাম উদ্দিন, আব্দুল খালেক, আব্দুস সাত্তার, সংরক্ষিত ইউপি সদস্য মনোয়ারা খাতুন, মৌসুমী খাতুন, সমাজসেবক ও ব্যবসায়ি হাবিবুর রহমান হবি, নাজিমগঞ্জ বাজার ওর্য়াফ এস্টেট কমিটির সভাপতি শাহাজান সিরাজ খান প্রমুখ। প্রতি বছরের ন্যায় এ বছরও শীতলাতলা পূজা উৎসব অনুষ্ঠানে সনাতনধর্মীয় নারী, পুরুষ, শিশু, বৃদ্ধসহ সকল শ্রেণী-পেশার ব্যক্তিদের পাশা-পাশি অন্যান্য ধর্মের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com