সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে শ্রেষ্ঠ সহকারী শিক্ষককে সংবর্ধনা প্রদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের বসন্তপুর পোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বনাথ অধিকারী শিলনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বসন্তপুর উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বেলা ১২টায় বিদ্যালয়ের অফিস কক্ষে প্রধান শিক্ষক শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বসন্তপুর উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মাষ্টার মোস্তাফিজুর রহমান মোস্তাক, সহ-সভাপতি প্রভাষক কামরুল হাসান, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, যোগাযোগ ও সম্পর্ক উন্নয়ন বিষয়ক সম্পাদক শিক্ষক শেখ জহিরুল ইসলাম, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক ফরিদুল কবির, কার্যকরী সদস্য সাইফুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ। পরে প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় এবং চলতি বছর উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com