মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে শ্রেষ্ঠ সহকারী শিক্ষককে সংবর্ধনা প্রদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) নির্বাচিত বসন্তপুর পোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকিয়া সুলতানাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সামাজিক সংগঠন বসন্তপুর উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বেলা ১১টায় বিদ্যালয়ের অফিস কক্ষে সহকারী শিক্ষক নূরুন নাহারের সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি মাষ্টার মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি প্রভাষক কামরুল হাসান, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, যোগাযোগ ও সম্পর্ক উন্নয়ন বিষয়ক সম্পাদক শিক্ষক শেখ জহিরুল ইসলাম, সদস্য মাওলানা মোঃ আব্দুর রহমান, সাইফুল ইসলাম, রবিউল ইসলাম, পল্লী চিকিৎসক ফিরোজ কবির, হাবিবুর রহমান হাবিব, আহছান কবির সবুজ প্রমুখ। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুন নাহার, আলেয়া খাতুন, সুপর্ণা সরদার, নয়ন কুমার ঘোষ সহ অভিভাবকবৃন্দ ও অত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় তাকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com