শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে সম্মিলিত সামাজিক আন্দোলনের সম্মেলন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

কালিগঞ্জ প্রতিনিধিঃ “মুক্ত করো ভয়, দুরুহ কাজে নিজেরি দিয়ো কঠিন পরিচয়” এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ সম্মিিলত সামাজিক আন্দোলন উপজেলা শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রথম কালিগঞ্জ উপজেলার সম্মেলন উদ্বোধন করেন সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা সভাপতি শরীফুল­াহ কায়সার সুমন। সাংবাদিক সুকামার দাশ বাচ্চু ও আশেক মেহেদীর পরিচালনায় এবং অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ডাঃ বাহারুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটি খুলনা জেলা কমিটির সভাপতি এ্যাডঃ প্রসেনজিৎ দত্ত, খুলনা ল কলেজের প্রভাষক মৃতুঞ্জয় কুমার সরকার, সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক রাসেদ হোসেন, সদস্য মীর্জা সুলতানা, ডিআরএম, কলেজের অধ্যক্ষ শেখ আবুল বাশার, সাকেব চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, গাজী জাহাঙ্গীর কবির, শামসুল হুদা কবীর খোকন, এ্যাডঃ হাবিব ফেরদৌস শিমুল, প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, ইলাদেবী মলি­ক প্রমুখ। আলোচনা সভা শেষে সকলের সম্মতিক্রমে ৩৭ সদস্য বিশিষ্ট উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com