শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে সরকারি গাছ কাটার অভিযোগ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

কালিগঞ্জ ব্যুারো \ কালিগঞ্জে রাস্তার পাশে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। অভিযোগে মোমরেজ সরদার এবং মনোরঞ্জন নামে ২ ব্যক্তির বিরুদ্ধে রাতের আধারে রাস্তার পাশে লাগানো সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বাতুয়াডাঙ্গা হতে গোলখালী সড়কের পাসে সোমবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় গ্রামবাসী সাংবাদিকদের জানায় বাতুয়াডাঙ্গা গ্রামের শহর আলীর ছেলে মোমরেজ সরদার এর বাড়ির পাশে সারি সারি তাল গাছ লাগানো ছিল। মঙ্গলবার রাতে মোমরেজ সরদার এবং মনোরঞ্জন মিলে গাছটি কেটে ফেলে। সকালে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা প্রতিবাদ করে। তবে গাছটি এলজিইডি এবং জেলা পরিষদের গাছ কিনা বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। গাছ কাটার বিষয়টি মোমরেজ সরদার এবং মনোরঞ্জন স্বীকার করে। এ ব্যাপারে তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোটর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, রাস্তার পাশে লাগানো গাছ সরকারি। কেউ আইন অমান্য করে কাটলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com