শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে সাংবাদিক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৯ মার্চ, ২০২৫

কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে সাংবাদিক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডাকবাংলা মোড়স্থ সাংবাদিক সমিতি নিজস্ব কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাংবাদিক শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল। সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মহিবুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক আল নূর আহমেদ ইমনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, সাংবাদিক সমিতির জেলা শাখার সভাপতি আমির হামজা, সাংবাদিক শেখ সাইফুল বারী সফু, সুকুমার দাশ বাচ্চু, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ খায়রুল ইসলাম, প্রত্যয় গ্রুপের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর বিষয়ক সম্পাদক শেখ খায়রুল আলম, যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন সোহেল, ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মোজাফফর হোসেন, ছাত্র দলের সদস্য সচিব পারভেজ ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আমির হামজাসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওঃ আশরাফুল ইসলাম আজিজী। ইফতার মাহফিলে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com