শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে সুবর্ণ জযন্তী, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও গুনি শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। স্কুল পরিচালনা কমিটির উদ্যোগে ২৯ মার্চ মঙ্গলবার সন্ধ্যার পর আলোচনা সভা শেষে গভীর রাত পর্যন্ত সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশেক মেহেদী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) শেখ মশিউর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাঃ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা পারভীন প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নাটক, সংগীত ও নৃত্য পরিবেশন করেন। পরে সাতক্ষীরার প্রখ্যাত সংগীতশিল্পী চৈতালী মুখার্জী, সুতপা মন্ডল, ছোঁয়া, পাপিয়া, মনিরুল, নিবিড় মেহেদীসহ অন্যান্য শিল্পীরা গভীর রাত পর্যন্ত সঙ্গীত পরিবেশন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com