সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে সড়ক রক্ষনাবেক্ষণ কাজের কর্মীদের চেক বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১০ জুলাই, ২০২৪

কালিগঞ্জ প্রতিনিধি॥ কালিগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের অধীনে বাস্তবায়িত পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষনাবেক্ষণ (আরইআরএমপি)-৩ প্রকল্পের আওতায় নারী কর্মীদের সঞ্চিত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। উপজেলা প্রকৌশলী কার্যালয়ের আয়োজনে গতকাল দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপংকর দাশ দীপুর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন সাতক্ষীরা এলজিইডি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান। উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী শেখ মেহেদী হাসান সুমন, সোনালী ব্যাংক কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক ভবেশ চন্দ্র মৃধা প্রমুখ। চেক বিতরণ অনুষ্ঠানে প্রত্যেক নারী কর্মীকে ১ লাখ ২১ হাজার ৩‘শ ৭৩ টাকার চেক প্রদান করা হয়। ৪ বছরে উপজেলার ১২ ইউনিয়নের ১২৫ জন নারী কর্মীদের মধ্যে সর্ব মোট ১ কোটি ৪২ লাখ ১২ হাজার ৮‘শ ৬১ টাকার সঞ্চিত অর্থের চেক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com