সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে ১০০‘শ পিস ইয়াবাসহ আটক-২

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জে ১‘শ পিস ইয়াবাসহ ১ ক্রেতা ও ১ বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গতকাল বিকেল উপজেলার পূর্ব-নলতার জাহিদুর রহমানের চায়ের দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, নলতা ইউনিয়নের ইছাপুর গ্রামের শওকত আলী বিশ্বাসের ছেলে কবির হোসেন (৩৭) একই ইউনিয়নের পূর্ব নলতা গ্রামের শুকুর আলী গাজীর ছেলে হযরত আলী গাজী। থানার উপ-পরিদর্শক বুলবুল কবীর জানান, ইয়াবা বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে পূর্ব নলতার জাহিদুর রহমানের চায়ের দোকানের সামনে অবস্থান নেয়। এ সময় হযরত আলী ৩০টি ইয়াবা ট্যাবলেট কবীরের কাছ থেকে কিনে জামার বুক পকেটে রাখা মাত্রই ওই দু’জনকে আটক করা হয়। এসময় কবীরের লুঙ্গীতে মুড়িয়ে রাখা আরো ৭০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইবাদ আলী জানান, এ ঘটনায় সহকারি উপ-পরিদর্শক সৈয়দ আজিমুজ্জামান বাদি হয়ে গতকাল সন্ধ্যায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেছে। আসামিদের সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com