সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আব্দুল মোনায়েমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্বাগত বক্তব্য রাখেন ঘোনা মাদ্রাসার সুপার মাওঃ নজরুল ইসলাম। মাধ্যমিক শিক্ষক সমিতি ও জামিয়াতুল মোদারেসিন উপজেলা কমিটির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অজিত কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, শিক্ষক কামরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরাকে মাধ্যমিক শিক্ষক সমিতি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com