শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জ জাহাজঘাটায় মটরসাইকেল ইজিবাইক সংঘর্ষে নিহত ১

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৬ জুন, ২০২৪

কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ শ্যামনগর রোর্ডের জাহাজঘাটায় মটর সাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও একজন আহত হয়েছে। নিহত মটর চালক মোহাম্মাদ এবাদুল হোসেন ২২। সে কালিগঞ্জ উপজেলার ধলবাড়ীয়া ইউনিয়নের মুড়াগাছা গ্রামের শেখ আব্দুল আজিজের পুত্র। ধলবাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য গোলাম ফারুক দৈনিক দৃষ্টিপাতকে জানান শ্যামনগর থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক হঠাৎ মটর বাইকার মোহাম্মাদ এবাদুল হোসেনের মটর সাইকেলের সামনে এসে পড়লে অসাবধানতা বশত তাতে ধাক্কা খেয়ে মটর সাইকেল থেকে ছিটকে পড়ে চালক এবাদুল প্রচন্ড আঘাত মাথা মগজ বাহির হয়ে ঘটনা স্থলে মারা যায়।খবর পেয়ে কালিগঞ্জ সড়ক পরিবহন ইউনিয়নের নেতৃবৃন্দ ঘটনা স্থলে আসে ।পরে আইন শৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রে আনে।মটর বাইকের অন্য যাত্রী মারাত্বক আঘাত পেয়ে চিকিৎসাধীন আছে। এদিকে গতকাল আছর নামাজ বাদ নিহত মোহাম্মাদ এবাদুল হোসেনের গ্রামের বাড়ি কালিগঞ্জ উপজেলার ধলবাড়ীয়া ইউনিয়নের মুড়াগাছায় জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com