মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জ নবীন নগরে অস্ত্রের মুখে জিম্মি করে চুরি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

দক্ষিণশ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ বাড়ির মালিককে মারপিট করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে দুর্র্ধষ চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের নবীন নগর গ্রামের মৃত সাবেক ইউপি সদস্য লুৎফার গাজীর ছেলে আব্দুল­াহ আল মামুন গাজীর বাড়িতে এই দুর্র্ধষ চুরির ঘটনা ঘটে। বাড়ির মালিক মামুন জানান, মঙ্গলবার রাতে খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পরি। রাত আনুমানিক ৩ টার দিকে জানালা দিয়ে আমার স্ত্রীর গায়ে পানি ছিটা মারে। আমার স্ত্রী বলে আমার গায়ে পানি ছিটা লাগলো কি করে উঠে দেখো তো আমি লাইট জ্বালিয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখে কোন সাড়াশব্দ পেলাম না পরে বাইরে দেখার জন্য আমি ঘরের দরজা খুলে দেখার সাথে সাথে চোরের দলের ৩ থেকে ৫ জন জন সদস্য ঘরের ভিতরে প্রবেশ করে। আর বাড়ির বাহিরে কয়েকজন সদস্যরা পাহারায় ছিলো। ভিতরে প্রবেশ করা চোরেরা আমাকে লাঠিসোটা দিয়ে মারপিট করে ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। এরপর আমার স্ত্রী ছেলে ও মা কে ভয়ভীতি দেখিয়ে চোরের দলের সদস্যরা বাড়িতে লুটপাট চালায়। এ সময় আমার স্ত্রী কান ও গলায় পড়ে থাকা স্বর্ণালংকারসহ মায়ের কান গলায়া পড়ে থাকা স্বর্ণ অলংকার ও বাড়িতে থাকা ৫ থেকে ৭ ভরি স্বর্ণ ও নগদ ৮০ থেকে ১ লক্ষ টাকা দুটি অ্যান্ড্রয়েড ফোন জমির দলিল প্রয়োজনীয়া কাগজপত্র মোটরসাইকেলের কাগজ লুট করে নিয়ে গেছে। কালিগঞ্জ থানার পুলিশ তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com