বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জ প্রেসক্লাবে মত বিনিময় করলেন জেলা পরিষদের সদস্যা পদপ্রার্থী ফাতিমা খাতুন রিক্তা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

কালিগঞ্জ প্রতিনিধি ঃ সাতক্ষীরার জেলা পরিষদের নির্বাচনে পদ প্রার্থীতা ঘোষণা করে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কালিগঞ্জ উপজেলা যুব মহিলালীগের সভানেত্রী ফাতেমা খাতুন রিক্তা। বেলা সাড়ে ১২টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় রিক্তা সাংবাদিকদের বলেন, আসন্ন সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাচনে সদস্যা পদে বিজয়ী হলে এলাকার অবকাঠামো উন্নয়নে বিশেষ ভুমিকা রাখবেন। ছাত্র রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন সময় দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। কিন্তু জনপ্রতিনিধি না হওয়ায় উন্নয়নমুলক কাজে সেভাবে অংশ নিতে পারিনি। এলাকার উন্নয়নের স্বার্থেই এই নির্বাচনে আমার অংশ নিব। তিনি দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করেছেন। এসময়ে উপস্থিত ছিলেন তার স্বামী মোস্তফা জাবেদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল­াহ বাচ্ছু সাংবাদিক জাহাঙ্গীর আলম, আল নুর আহমেদ ইমন, শিমুল হোসেন, গৌর পদ দাশ, শাহাদাৎ হোসেন, আলমগীর হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com