বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালীগঞ্জে অমর একুশে বিতর্ক প্রতিযোগিতায়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশ উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও উপজেলা রাজস্ব অফিস গণপাঠাগারের আয়োজনে সেমিফাইনাল বিতর্ক প্রতিযোগীতায় ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও বড়সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় জয় লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে। গতকাল পৃথক দুটি সেমিফাইনাল বিতর্ক প্রতিযোগিতা বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে । প্রথম পর্বে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত পরিবেশন ও শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অর্থনৈতিক অর্জনই প্রবৃদ্ধি উন্নয়নের একমাত্র পরিমাপক। এ বিষয়ের পক্ষে সরকারি দল কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিলের বিপক্ষে বিরোধীদল ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। স্মার্ট বাংলাদেশ বির্নিময়ে কারিগরি শিক্ষা একমাত্র চালিকাশক্তি এ বিষয়ের পক্ষে সরকারি দল নলতা মাধ্যমিক বিদ্যালয় ও বিপক্ষে বিরোধী দল বড়সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের বিতর্কিকরা সংসদীয় পদ্ধতিতে অংশগ্রহণ করেন। স্পিকারের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মোঃ আজাহার আলী। দুটি সেমিফাইনাল বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দলকে হারিয়ে বিরোধীদল ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও বড়সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় জয়লাভ করে ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করে। শ্রেষ্ঠ বক্তা হয়েছে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী দলনেতা কোহেলি মল্লিক ও বড়সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী দলনেতা মারিয়া সুলতানা। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বুলবুল কবির, অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, এড. জাফরল্লা ইব্রাহিম। বক্তব্য রাখেন মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম বক্তব্য প্রমুখ।সাবেক চেয়ারম্যান খান আছাদুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com