সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালীগঞ্জে নারী ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

কালিগঞ্জ ব্যুরো : নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ২০২২ উদযাপন উপলক্ষে নারী উন্নয়ন সংগঠন প্রেরণার আয়োজনে দুটি নারী দলের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল কালীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নারী ফুটবল দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময়ে গোল না হলে টাইবেকারের মাধ্যমে নিষ্পত্তি হয়। টাইবেকার সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪ তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২ গোল করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি পুরস্কার প্রদান করা হয়। প্রেরণা নির্বাহী কমিটির সভাপতি ইলাদেবী মলি­কের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। বিশেষ অতিথি ছিলেন কল্যাণ ব্যানার্জি সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, সোনাতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবন ,তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু যার গফফার, অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, খেলাটি পরিচালনা করেন মাহবুব এলাহী সোহাগ, শেখ মুর্শিদ এলাহী বাবু ,আল মাহমুদ ও সাকিব হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com