বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কাশিমাড়ী নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রম শুরু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৫ মার্চ, ২০২৫

কাশিমাড়ী প্রতিনিধি \ নতুন ভোটার তালিকা হালনাগাদ এর অংশ হিসেবে কাশিমাড়ীতে ছবি ও ফিঙ্গারপ্রিন্টসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের ছবি উঠানোর কাজ শুরু হয়েছে। বুধবার (৫ মার্চ) ও বৃহস্পতিবার (৬ মার্চ) ছবি তোলার কার্যক্রম চলবে। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ছবি উঠানো কার্যক্রম। এ নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের প্রথম দিনে কাশিমাড়ী ইউনিয়ন পরিষদে নতুন ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বর্তমানে ডিজিটাল যন্ত্রপাতির সাহায্যে দ্রুত ও সুষ্ঠুভাবে ছবি তুলবে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন ছবি তুলতে আশা ভোটাররা। কার্যক্রমের প্রথম দিনে নতুন ভোটারদের মধ্যে ছবি তোলার জন্য উৎসবের আমেজ লক্ষ করা গেছে। এসময় কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের নতুন ভোটারদের ছবি উঠানোর কার্যক্রম পরিদর্শন করেন— শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন। এর আগে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন — কাশিমাড়ী ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ আকতার ফারুক। এসময় আরো উপস্থিত ছিলেন— কাশিমাড়ী ইউপি সচিব মোঃ রায়হান কবির, কাশিমাড়ী ৪নং ওয়ার্ড ইউপি সদস্য আনোয়ার হোসেন ঢালী, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য জামিরুল আলম বাবলু, মোঃ মোকাদ্দেস হোসেন, সাংবাদিক ডিএম আব্দুল্লাহ আল মামুন প্রমুখসহ এ কার্যক্রমের ডাটা এন্টি্র অপারেটর টিম লিডার মোঃ রানা বাবু, সহ ডাটা এন্টি্র অপারেটরগন উপস্থিত ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com