সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কাশিমাড়ীতে দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক গণসচেতনতা মূলক পট গান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক গণসচেতনতা মূলক পট গান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউএসএআইডি ব্যুরো ফর হিউম্যানিটারিয়ান এসিস্ট্যান্ট কার্যক্রমের অর্থায়নে,এস ডি আর আর প্রকল্প,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান (আনিচ) এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য বৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সিপিপি টিম লিডার ও সদস্য বৃন্দ, বিভিন্ন এনজিও কর্মকর্তা প্রমুখ। দুর্যোগ কালীন সময়ে মা, শিশু ,প্রতিবন্ধী ও প্রবীনদের রক্ষার বিষয়ে এবং দুর্যোগের সংকেত দিলে জনসাধারণ কি কাজ করবেন কি কাজ করা যাবেনা সে বিষয়ে ছবির মাধ্যমে আলোচনা করা হয়। নিরাপদ পানি ব্যবস্থাপনা ও পরিবর্তিত জলবায়ুর সাথে নতুন স্বাস্থ্যঝুঁকি চিহ্নিত করে সমাজের তৃণমূল থাকা মানুষের জীবনযাত্রা উন্নয়ন ঘটানোর কথা বলা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন এস ডি আর আর প্রকল্প কর্মকর্তা (ডি আর আর) দিপঙ্ককর সাহা ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মীবৃন্দ উপস্থিত ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com