রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কাশিমাড়ীতে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

কাশিমাড়ী প্রতিনিধি ॥ ৭১র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা রাজাগুলা বাহারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ মার্চ) সকাল সাড়ে দশ টায় কাশিমাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে গার্ড অব অনার প্রদান ও জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পারিবারিক সুত্রে জানাগেছে, বীর মুক্তিযোদ্ধা রাজাগুলা বাহার গত রবিবার ১৭ (মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্ট্রোক জনিত কারনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহ……… রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান এর উপস্থিতিতে শ্যামনগর থানার এ এস আই মোঃ ইসলাম আলীর নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।এসময় শ্যামনগর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু দেবী রঞ্জন মন্ডল সহ স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা রাজাগুলা বাহার এর জানাযার নামাজে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সাইদ উজ জ্জামান সাইদ, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল অহেদ,গণমাধ্যম কর্মি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কয়েক শত মুসুল্লি উপস্থিত ছিলেন। মরহুমের জানাযার নামাজ পরিচালনা করেন- জয়নগর মাদরাসার সাবেক অধ্যক্ষ এ ইউ এম গোলাম বারী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com