শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কুমিল্লায় গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ৩

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: কুমিল্লার চৌদ্দগ্রামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে দশজন আহত হয়েছেন। গতকাল রোববার বেলা ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার পদুয়া ও গাংরার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে পুলিশের ওসি মো. জসিম উদ্দিন। তবে বেলা পৌনে ৩টা পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। ওসি জসিম বলেন, গতকাল রোববার সকালে চট্টগ্রামে থেকে ছেড়ে আসা হানিফ সিডিএম পরিবহনের বাসটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর যাচ্ছিল। পথে মহাসড়কের পদুয়া ও গাংরার মাঝামাঝি স্থানে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময়ে বাসটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই মারা যায় তিনজন। তিনি বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশের সঙ্গে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করেন। আহতদের আশংকাজনক অবস্থায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করা চেষ্টা চলছে বলে জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com