সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়ছেন শিক্ষার্থীরা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) প্রশাসনের হল বন্ধ ঘোষণার পর গতকাল বুধবার সকাল থেকে শিক্ষার্থীরা হল ত্যাগ করতে শুরু করেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, সার্বিক নিরাপত্তার স্বার্থে তারা চলে যাচ্ছেন। অনেক শিক্ষার্থী হল থেকে বেরিয়ে গেছেন, বাকিরাও হল ত্যাগের প্রস্তুতি নিচ্ছেন। উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষের পর থেকে কুয়েটে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। সংঘর্ষের পর থেকে শিক্ষার্থীরা উপাচার্য, উপ—উপাচার্যের অপসারণসহ ছয় দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় গত মঙ্গলবার উপাচার্যের বাসভবনে বিশ^বিদ্যালয়ের ৯৯তম জরুরি সিন্ডিকেট সভায় সার্বিক নিরাপত্তার কারণে গতকাল বুধবার সকাল ১০টার মধ্যে বিশ^বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। বিশ^বিদ্যালয়ের এ সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। তারা প্রশাসনের সিদ্ধান্ত না মেনে হলে অবস্থান করার প্রত্যয় ব্যক্ত করেন। গতকাল বুধবার সকাল থেকে বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এদিকে, ‘কুয়েট কতৃর্পক্ষের প্রতি ঘোষণা’ শিরোনামে শিক্ষার্থীরা গত মঙ্গলবার রাতেই একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে। তাতে বলা হয়, বিশ^বিদ্যালয়ের সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে, বিশ^বিদ্যালয়ের সব শিক্ষার্থীর সিদ্ধান্ত অনুযায়ী বর্জিত উপাচার্য কতৃর্ক হল ভ্যাকান্টের নোটিশকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা বর্তমানে হলে অবস্থান করছেন তাদের হল ত্যাগ না করার অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ^বিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com