শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কুলিয়ায় শিক্ষার্থীদের খাতা প্রদান করলেন এ্যাড. স,ম গোলাম মোস্তফা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৮ আগস্ট, ২০২২

দেবহাটা অফিস \ কুলিয়ার স্যার আনছার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিজস্ব অর্থায়নে খাতা প্রদান করলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের প্রাক্তন সভাপতি ও প্রাক্তন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স,ম গোলাম মোস্তফা, শোকাবাহ আগষ্ট মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শিক্ষাবান্ধব প্রতিষ্ঠাতাদের অন্যতম এ্যাড. স,ম গোলাম মোস্তফা খাতা বিতরন করেন। গতকাল বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতিতে খাতা বিতরন কালে প্রধান অতিথি ও বিদ্যালয়ের সভাপতি বলেন আজকের শিক্ষার্থীরা আগামী দিনের বাংলাদেশ। আর তাই আগামী দিনের বাংলাদেশকে জানতে হবে বঙ্গবন্ধুকে, বঙ্গবন্ধুর সংগ্রাম, ব্যক্তিত্ব, আপোষহীনতা, সর্বপরি বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের কথা। বাংলাদেশ এবং বঙ্গবন্ধু এক ও অভিন্ন। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। তিনি শিক্ষার্থীদের বলেন তোমরা প্রতিজন বঙ্গবন্ধু হবে, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বির্নিমানে অংশিদার হবে। প্রধান শিক্ষকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মনজুর রহমান, দিলীপ কুমার সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com