বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কুল্যায় কনে দেখার ছলনায় চুরি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার কুল্যায় কনে দেখার ছলনায় কৌশলে স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১টার দিকে কুল্যা ইউনিয়নের কুল্যা গ্রামের নাসির উদ্দিন সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে। নাছির উদ্দিন সরদার জানান, ঘটনার সময় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিজেকে ঘটক পরিচয় দিয়ে তাদের বাড়িতে আসে। ছেলে পিছনে আসছে বলে ঘটক মেয়েকে সাজাতে বলে। মেয়ে স্বর্ণালঙ্কার পরে সেজেগুজে নিলে ঘটক মেয়েকে বলে মা তুমি তো পরীক্ষা দিয়ে এলে, একটু হাত মুখ ভাল করে ধুয়ে নেও তাহলে ভাল দেখা যাবে। আর বাড়ির লোকদেরকে বলে ছেলে এসেই গেল, আপনারা রাস্তার মুখে দাড়ান যাতে সে চিনতে পারে। পুরুষরা ঘরের বাইরে গেলে এবং মেয়ে গহনা খুলে হাত মুখ ধুতে গেলে ঘটক কৌশলে প্রায় ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে বাইরে যায় এবং মোটর সাইকেলে চালিয়ে ছেলেকে এগিয়ে আনার কথা বলে লাপাত্তা হয়ে যায়। মেয়ে হাত মুখ ধুয়ে ফিরে দেখে গহনা নেই। খবর পেয়ে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিহাবুল ইসলাম সিহাব ঘটনাস্থানে যান এবং সকলকে সচেতনাতা অবলম্বনে আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com