সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কুল্যা ইউপির প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকালে অনুষ্ঠিত এ নির্বাচনে ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর প্রথম, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদের গাজী দ্বিতীয় ও ৪, ৫ এবং ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিউটি কবির তৃতীয় নম্বর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। ইউপি চেয়ারম্যানের কক্ষে অনুষ্ঠিত এ নির্বাচনে গোপন ব্যালেটের মাধ্যমে ১২জন ইউপি সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর ১০ ভোট পেয়ে এক ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদের গাজী ২ ভোট পেয়ে দুই নম্বর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর তিন নম্বর প্যানেল চেয়ারম্যান পদে সর্বসম্মতিক্রমে লটারী পদ্ধতিতে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিউটি কবির বিজয়ী হন। সৌহদ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচন পরিচালনা করেন, কুল্যা ইউপি চেয়ারম্যান এসএম ওমর ছাকী ফেরদৌস পলাশ ও ইউপি সচিব সেরাজুর রহমান। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com