শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কুশুলিয়ায় ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল শিক্ষা বৈঠক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

কালিগঞ্জ ব্যুরো \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুশুলিয়া ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের নিয়ে এক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১০টায় কুশুলিয়া ইউনিয়নের ভদ্রখালি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ইউনিয়নের সহ সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামাতের আমীর মাওলানা আঃ ওহাব সিদ্দিকী উপজেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক আবদুর রউফ, মোহাম্মদ সিরাজুল ইসলাম, আব্দুল জলিল। অনুষ্ঠানে কুশুলিয়া ইউনিয়নের ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com