শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কুশুলিয়া ও মথুরেশপুর জামায়াতের ইফতার মাহফিল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৪ মার্চ, ২০২৫

কুশুলিয়া (কালিগঞ্জ) প্রতিনিধ \ সাতক্ষীরার কালিগঞ্জে সোহরাওয়ার্দী পার্কে বাংলাদেশ জামায়াতে ইসলামি মথুরেশপুর ও কুশুলিয়া ইউনিয়ন শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় সুশৃঙ্খল পরিবেশে কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে ও সাবেক উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। অনুষ্ঠানটিতে প্রধান আলোচক হিসেবে উপস্তিত ছিলেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এছাড়া ইফতার মাহফিলটিতে বক্তব্য প্রদান করেন কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টি (পার্থ) কালিগঞ্জ উপজেলা শাখা সভাপতি শেখ হুসাইন আহমেদ গোলাম, সাংবাদিক শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক ফোরামের কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডক্টর মিজানুর রহমান, শেখ আনোয়ার হোসেন, মথুরেশপুর ইউনিয়ন জামাতের আমির মঞ্জুর মোরশেদ, সেক্রেটারি আজগর আলী, কুশুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল জলিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালীগঞ্জের আহবায়ক আমির হামজা প্রমুখ। অনুষ্ঠানে জামাত ইসলামের কালিগঞ্জ উপজেলা শাখা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com