শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কুশুলিয়া ডিকে কলেজিয়েট স্কুলে এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের দক্ষিন শ্রীপুর কুশুলিয়া (ডিকে) উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নব গঠিত এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এডহক কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র প্রভাষক আনিছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এডহক কমিটির সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সেক্রেটারী শেখ নাজমুল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কুশলিয়া ইউপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, কাজী তৌহিদ, ডাঃ আমিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক আমজাদ হোসেন, প্রাক্তন ছাত্র কাজী ওয়ালিদ হোসেন শান্ত প্রমুখ। এসময়ে স্কুল এন্ড কলেজের শিক্ষকমন্ডলী নবগঠিত এডহক কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছায় বরন করে নেন। অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষকমন্ডলী, অভিভাবক, সূধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com